![]() |
| সোনম কাপুর |
‘তারকার
মেয়ে’ তকমা নিয়ে বলিউডে সোনমের যাত্রা। এতে তাঁর যেমন কিছু সুবিধা হয়েছে,
তেমনি কিছু অসুবিধাও হচ্ছে। কখনো কখনো ‘তারকা’ মা-বাবার উজ্জ্বলতার কাছে
ফিকে হয়ে যায় তাঁর নাম। বিশেষ করে কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে।
কাজ ফিরিয়ে দিলে সবাই বলে, ‘তারকার মেয়ে বলে এত দেমাগ!’ প্রত্যেক শিল্পীরই
চিত্রনাট্য বাছাইয়ের স্বাধীনতা আছে। সোনমের ক্ষেত্রেও তাই। কিন্তু
সমালোচকেরা এ নিয়ে প্রশ্ন করতে ছাড়ছেন না ইদানীং। ‘তারকার মেয়ে’ বলেই কি এত
বাছবিচার করে কাজ নেওয়া? সাংবাদিকদের এমন প্রশ্নে সোনম বলেন, ‘আমি নিজের
টাকায় চলি এবং নিজের সিদ্ধান্তটা নিজেই নিই।’ বাবা বলিউডের জনপ্রিয় অভিনেতা
হওয়ায় অনিল কাপুরের মেয়ে সোনমকে সবাই সম্মান করে। সোনম জানিয়েছেন, বাবার
ওপর নির্ভরশীল নন তিনি। এ প্রসঙ্গে এই ‘নিরজা’ তারকা বলেন, ‘আমি বাবার
টাকায় চলি না। নিজের খরচ আমার নিজেকেই চালাতে হয়।’ তাহলে নতুন ছবির কাজে
হাত দিতে এত সময় নেন কেন? এমন প্রশ্নের জবাবে সোনম বলেন, ‘পছন্দসই কাজের
জন্য অপেক্ষা করতে সাহস লাগে। আমার সেই সাহস আছে। সময় নিয়ে ছবি করি বলে
ভাববেন না যে এই সময়টুকু আমি বাবার টাকায় চলি।’ এনডিটিভি

No comments:
Post a Comment