নিজস্ব প্রতিবেদক | মে ০৫, ২০১৬
সংবাদ: প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের তুলনায় বাড়েনি, বরং কমেছে। এ সময়ে প্রবাসী শ্রমিকেরা আগের বছরের একই সময়ের চেয়ে ৩০ কোটি ডলার কম অর্থ পাঠিয়েছেন। এই ১০ মাসে প্রবাসী আয় কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ।
নাসা দীপ্ত
সামনে আরও কমবে। সৌদি আরব থেকে দলে দলে শ্রমিক ফেরত আসছেন। সম্প্রতি আরব নিউজে খবর প্রকাশিত হয়েছে যে বিন লাদেন কোং থেকে ৭৭ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানকার একটা বড় অংশ হলো বাংলাদেশি শ্রমিক। অন্যান্য কোম্পানি থেকেও ছাঁটাই চলছে। উপায় নেই। কাজ নেই, অর্থনৈতিক মন্দা চরমে, তাঁদের বেকারত্ব বেড়ে গেছে ইত্যাদি। সুতরাং পরিণতি সহজেই অনুমেয়।
কাজী এস আহমেদ
এর অন্যতম কারণ বর্তমান সরকারের প্রতি প্রবাসীদের অনাস্থা। আমি অনেককেই জানি, যঁারা এই সরকারের আমলে দেশে বিনিয়োগ করা নিরাপদ মনে করেন না।
রাজিব চৌধুরী
প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে যাওয়ার মূল কারণ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট। যে কারণে প্রবাসীরা তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে ভয় পাচ্ছেন।
মোহাম্মদ নুরুল আমিন
এর একমাত্র কারণ মধ্যপ্রাচ্যের সব দেশ ও মালয়েশিয়ার অর্থনীতি তেমন একটা ভালো যাচ্ছে না। সেখানে ইদানীং হাজার হাজার লোক বেকারত্ব নিয়ে কঠিন জীবন পার করছেন। অথচ ওই দেশগুলো থেকে আমাদের রেমিট্যান্সের বেশির ভাগ অংশই আসে। বরং এমনও হতে পারে এই অবস্থা আগামী এক-দুই বছরে আরও খারাপ হতে পারে।

No comments:
Post a Comment