![]() |
| নার্গিস ফখরি |
কোথায়
হারাল সেই মিষ্টি হাসির মেয়েটি? একটু অগোছালো, একটু খ্যাপা; রক স্টার
ছবির সেই চরিত্রটি দিয়ে মন জিতে নিয়েছিল যে সবার? নার্গিস ফখরি আসলেই বেশ
কিছুদিন ধরে কোনো খবরে ছিলেন না! বেখবর মানে তো নিরুদ্দেশও! অনেকটা যেন
স্বেচ্ছানির্বাসনে গিয়েছিলেন এই অভিনেত্রী।
উদয়
চোপড়ার সঙ্গে বিয়েটা ভেঙে যাওয়া নিয়ে ব্যক্তিগত জীবনে যেন ভীষণ ওলটপালটের
ভেতরে ছিলেন। এমনকি হাউসফুল থ্রির প্রচারণাতেও দেখা যায়নি তাঁকে। নার্গিস
সব ছেড়েছুড়ে নিউইয়র্কে গিয়ে বসে আছেন। তবে তাঁর মুখপাত্র দাবি করছেন,
হৃদয়ঘটিত কোনো ব্যাপার-স্যাপার নাকি নেই। মন নয়; নার্গিসের নাকি ভেঙেছে
স্বাস্থ্য। ডাক্তারদের বারণ সত্ত্বেও অসুস্থ শরীর নিয়ে আজহার-এর প্রচারণায়
ছুটে বেড়িয়েছেন। এরপর প্রবল জ্বরও নাকি পেয়ে বসেছিল। সব মিলিয়ে নিজেকে আবার
সারিয়ে তুলতে নিউইয়র্কে অবকাশ কাটাতে গেছেন। ‘নার্গিস আসলে এক বছর ধরে
ভয়াবহ অতি কাজের চাপের মধ্যে ছিল। যে কিনা একসময়ে একটা ছবিতেই কেবল কাজ
করতে অভ্যস্ত, তাকে একই সঙ্গে তিনটি ছবিতে কাজ করতে হয়েছে। আজহার-এর পুরো
প্রচারণার সময়েও সে অসুস্থ ছিল, শরীরে অনেক চোটাঘাতও। এ কারণে চিকিত্সকদের
পরামর্শ আর সাজিদের (হাউসফুল পরিচালক) অনুমতি নিয়েই সে ছুটিতে গেছে’—এই
হচ্ছে বিবৃতি। নার্গিস আগামী মাসেই আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর
মুখপাত্র। টিওআই

No comments:
Post a Comment