সেই
শীতল যুদ্ধের যুগে ভিয়েতনামের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এবার
তিন দিনের সফরে সেখানে গিয়ে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট বারাক ওবামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়,
এর ফলে এখন ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রি করা যাবে। চীন যখন সমুদ্রসীমায়
বিতর্কিত এলাকায় তার প্রভাব বিস্তার করছে তখন সাবেক ‘শত্রু ভিয়েতনামের’
সঙ্গে যুক্তরাষ্ট্র ব্যবসা ও বাণিজ্যকে সহজ করে তুলছে। এর মাধ্যমে চীনের
বিরুদ্ধে ভিয়েতনামের হাত শক্তিশালী হবে। কারণ, চীন ক্রমাগত দক্ষিণ চীন
সাগরে তার সীমানা বৃদ্ধি করে চলেছে। এর প্রভাব পড়ছে ভিয়েতনামের ওপরও।
ভিয়েতনামে পৌঁছে সেদেশের প্রেসিডেন্ট ট্রান দাই কুয়াংকে পাশে নিয়ে এক
সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, গত এক শতাব্দীতে আমাদের দু’দেশের মধ্যে
পারস্পরিক সহযোগিতা ছিল। তারপর যুদ্ধ হয়েছে। বেদনাদায়ক বিচ্ছেদ ঘটেছে।
তারপরে এসেছে পুনঃএকত্র হওয়ার পথ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment