![]() |
| সাবিরা হোসাইন |
ফেসবুকে
সুইসাইড নোট এবং আত্মহত্যার ব্যর্থ চেষ্টার ভিডিও ছাড়ার পরপরই সাবিরা
হোসাইন (২১) নামে এক বিজ্ঞাপন মডেলের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে,
ব্যক্তিগত হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। গতকাল মঙ্গলবার
সকালে রাজধানীর রূপনগর এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, সাবিরার বাবা
দুবাইপ্রবাসী, মা থাকেন মোহাম্মদপুরে। সাবিরা রূপনগর আবাসিক এলাকার ১২
নম্বর সড়কের একটি বাসায় নির্ঝর সিনহা নামের এক যুবকের সঙ্গে বসবাস করছিলেন।
ওসি বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে থাকলেও তাঁরা বিয়ে করেননি। শিগগিরই তাঁদের
বিয়ে করার কথা থাকলেও নির্ঝর বিয়ে নিয়ে গড়িমসি করছিলেন। পুলিশ ধারণা করছে,
মঙ্গলবার ভোর চারটার কিছুক্ষণ পর ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা
করেছেন। সাবিরার ফেসবুক থেকে জানা যায়, তিনি দুটি বেসরকারি টেলিভিশনের
বিপণন নির্বাহী হিসেবে কাজ করতেন। এ ছাড়া বিভিন্ন পোশাকের মডেল হিসেবে
স্থির বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। ভোর চারটার দিকে সাবিরা ফেসবুকে একটি
স্ট্যাটাসসহ একটি ভিডিও ছাড়েন। সাবিরার মৃত্যুর ঘটনায় তাঁর মা দিলশাত কাদির
বাদী হয়ে রূপনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় নির্ঝর সিনহাসহ
দুজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক
(তদন্ত) মো. শাহীন কবীর বলেন, নির্ঝরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে
গ্রেপ্তারের চেষ্টা চলছে।

No comments:
Post a Comment