Tuesday, May 3, 2016

হৃতিকের টুইট—কঙ্গনা সব সময় প্রচার চান

হৃতিক-কঙ্গনা
বাগ্‌যুদ্ধে, হৃতিক-কঙ্গনার বিষয়টি যে পর্যায়ে যাচ্ছে, তাতে এই দিনটাই শুধু আসার অপেক্ষা ছিল। বিষয়টি এবার শালীনতা ছড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কখনো সংবাদমাধ্যমের সামনে, কখনো আবার টুইটে। বক্তব্য আর পাল্টা বক্তব্যে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। সম্পর্ক ছিল কি ছিল না, এই তর্ক বিতর্কের বাইরে হৃতিক-কঙ্গনা এবার একে অপরকে কালি ছুড়তেই ব্যস্ত। টুইটে হৃতিকের বক্তব্য, কঙ্গনা ‘চরিত্রহীন, সব সময় প্রচারে থাকতে পছন্দ করেন।’ অবশ্য এর শুরুটা ছিল কঙ্গনার পক্ষ থেকেই। হৃতিক প্রসঙ্গে কঙ্গনার ‘সিলি এক্স’ বক্তব্য থেকেই এই জল ঘোলার শুরু। এখানেই শেষ নয়। ঘটনায় নতুন বিষয়ও যোগ হয়েছে। এখন তা এসে দাঁড়িয়েছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালো যাদুতে-এ। হৃতিকের সঙ্গে কঙ্গনার সম্পর্কে ছিল কি ছিল না তার থেকেও বড় প্রশ্ন এখন কঙ্গনা কি সত্যি ‘ব্ল্যাক ম্যাজিক’ জানেন? এই সব কাহিনিতে নতুন পর্ব জুড়লেন আদিত্য পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাব। কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন দাবি করেন কঙ্গনা নাকি তাঁর ওপর ‘কালা জাদু’ করতেন। সাক্ষাৎ​কারে দেন আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানান, আদিত্য পাঞ্চোলির সঙ্গে কঙ্গনার সম্পর্ক থাকাকালীন কঙ্গনার জন্য অধ্যয়নকে হুমকি দিয়েছিলেন আদিত্য। এরপর ‘বাগি’ ছবির প্রিমিয়ারে আদিত্য পাঞ্চোলিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোন হ্যায় ওহ? উসকো লেকে আ রে তু?’ এতেই শুরু হয়ে যায় পাঞ্চোলির সংসারে অশান্তি। স্ত্রী জারিনা ওয়াহাব মেয়ে সানাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান হায়দরাবাদ।

No comments:

Post a Comment