Tuesday, May 3, 2016

মা দিবসের নাটকে চম্পা

চম্পা
পারিবারিক কাজে মাঝে বছর খানেক ব্যস্ত ছিলেন অভিনয়শিল্পী চম্পা। থাকতে হয়েছে অভিনয় থেকে দূরে। দীর্ঘ বিরতির পর আবার অভিনয় শুরু করেছেন। তবে চলচ্চিত্রে নয়, টিভি নাটকে। মা দিবসের জন্য নির্মিত একটি বিশেষ নাটকে দেখা যাবে তাঁকে। গত শনিবার যখন চম্পার সঙ্গে কথা হচ্ছিল, তিনি তখন নাটকটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন।
চম্পা অভিনীত নতুন এই নাটকের নাম জেরিন ও জলের গল্প। যৌথভাবে নাটকটি পরিচালনা করছেন প্রীত দত্ত ও বিশ্বজিৎ দত্ত। এই নাটকে চম্পা মা (জেরিন) আর তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করছেন তানজিন তিশা (জল)। নাটকে অভিনয় প্রসঙ্গে চম্পা বলেন, ‘মা দিবসের একটি চমৎকার গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। এই নাটকে তিশা আমার একমাত্র মেয়ে। বাস্তব জীবনেও আমার একটি মেয়ে আছে। জীবনের অনেক কিছুর সঙ্গে মিল পাচ্ছি। এ ধরনের গল্পের নাটকে আমার এর আগে কাজ করা হয়নি। আমিও খুব আনন্দ নিয়ে কাজটি করছি।’ চম্পা জানান, এখন থেকে আবার নিয়মিত অভিনয় করবেন। কিছুদিন আগে তিনি নানি হয়েছেন, তাই একমাত্র মেয়েকে সময় দিতে হয়েছে। এ জন্য অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। এখন তিনি ওসব থেকে মুক্ত। চম্পা অভিনীত সাম্প্রতিকতম ছবি মোস্ট ওয়েলকাম টু। এরপর কাজ করেছেন নকশীকাঁথা নামের একটি ছবিতে।

No comments:

Post a Comment