![]() |
| হিলারি ক্লিনটন |
পাকিস্তানের
অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন অবস্থান সম্পর্কে
পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের লোকজন জানতেন। এ কথা বলেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির আগামী প্রেসিডেন্ট
নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন। তবে
হিলারি বলেছেন, বিষয়টি নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো পর্যন্ত
যুক্তরাষ্ট্রের কাছে নেই। যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন হিলারি। গত সোমবার এটি প্রচার
করা হয়। ২০১১ সালের ২ মে মার্কিন কমান্ডোরা অ্যাবোটাবাদের বাড়িতে
অতর্কিতে হামলা চালিয়ে বিন লাদেনকে হত্যা করে। ফাঁস হওয়ার ভয়ে ওই অভিযানের
ব্যাপারে পাকিস্তান সরকারকে পর্যন্ত যুক্তরাষ্ট্র আগে জানায়নি। এর আগে
বছরের পর বছর ধরে লাদেনকে খুঁজে ফিরছিল মার্কিন গোয়েন্দারা। সাক্ষাৎকারে
হিলারি বলেন, ‘এটা মেনে নেওয়া খুবই কঠিন যে সামরিক একাডেমির পাশে
অবসরপ্রাপ্ত সামরিক শাসকদের আবাসস্থলের মধ্যে একটি ভিন্ন ধরনের বাড়ি গড়ে
উঠবে।’ হিলারি বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দারা বিষয়টি
জানতেন, এটা আমরা প্রমাণ করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, পাকিস্তানের
শীর্ষ নেতৃত্ব লাদেনের অবস্থান জানত।’ সাক্ষাৎকারে হিলারি বলেন, তিনি
প্রেসিডেন্ট নির্বাচিত হলে আল-কায়েদার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের কৌশল
পুনর্মূল্যায়ন করবেন।

No comments:
Post a Comment