আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার
সশস্ত্র হামলায় ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের
প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ন্যাটো বলছে, আফগান নিরাপত্তা বাহিনীর উর্দি
পরা দুই হামলাকারী গুলি ছুড়লে তাদের (ন্যাটো) দুই সেনা নিহত হয়। হামলায়
আহত হয়েছে একজন।রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিহত
দুই সেনা তাদের বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। খবরে বলা হয়েছে, আফগানিস্তানের
কান্দাহার শহরে দেশটির পুলিশকে প্রশিক্ষণের সময় ন্যাটোর সেনাদের ওপর
সশস্ত্র হামলা হয়। এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, হামলার পর হামলাকারীদের
হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আফগান
পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এই ধরনের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment