![]() |
| আলি আল-নাইমি। ছবি: রয়টার্স |
সৌদি
আরবের তেলমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির বাদশা। বিবিসি অনলাইনের
প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সৌদি
আরবের বাদশা সালমান এই পদক্ষেপ নিয়েছেন বলে খবরে বলা হচ্ছে। ২০ বছরের বেশি
সময় ধরে তেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আলী আল-নাইমি। তাঁকে অপসারণ করে
তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালেদ
আল-ফালিহকে।বিবিসির বিশ্লেষণে বলা হচ্ছে, বাদশা সালমানের ছেলে মোহাম্মদ
দেশটির অর্থনৈতিক নীতি পরিচালনা করেন। এখন তিনি যে দেশটির তেল খাতের ওপর
তাঁর নিয়ন্ত্রণ পোক্ত করতে চান, আল-নাইমির অপসারণ সেটাই ইঙ্গিত করে। সৌদি
আরব বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক। তেলের ওপর নির্ভরশীলতার
ইতি টানতে এপ্রিলে বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেয় দেশটি। গত বছর
সৌদি আরবের রাজস্বের প্রায় ৭০ শতাংশ আসে তেল খাত থেকে। তবে তেলের দাম পড়ে
যাওয়ায় রাজস্বে দারুণ প্রভাব পড়েছে। রাজকীয় এক ডিক্রির মাধ্যমে দেশটির
সরকারে রদবদলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কিছু মন্ত্রণালয়
অঙ্গীভূত করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে আরও কিছু ক্ষেত্রে।

No comments:
Post a Comment