মামলা
দিয়ে সরকার বিএনপিকে নির্মুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ
করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের
পুরো ষড়যন্ত্রটাই হচ্ছে বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে
সরিয়ে দেয়া। একইসঙ্গে বিএনপিকে নির্মূল করার, নিশ্চিহ্ন করার একটা চক্রান্ত
শুরু হয়েছে। এই চক্রান্তের উদ্দেশ্য হচ্ছে- মামলা-মোকাদ্দমা দিয়ে সমগ্র
দলকে প্রায় বিচ্ছিন্ন করে রাখা। তবে সরকারের এই ষড়যন্ত্র কোনদিনই সফল হবে
না। আজ দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের
৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে
সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, বিএনপির নিন্দুকেরা
বলছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। আসলে বিএনপি জিয়াউর
রহমানের আদর্শ নিয়েই চলছে। এবং তার আদর্শকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে
যাচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামন ৭১ সালে মহান
স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেছিল।
তার ডাকে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। ৭৫ পরবর্তীতে
সময়ে সকলকে সাথে নিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান। এসময়
বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment