Monday, May 30, 2016

ফের সন্ত্রাসী হামলায় ১২ রিয়াল-সমর্থক নিহত

ফের ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের হাতে প্রাণ গেলো রিযাল মাদ্রিদের সমর্থকদের। এবারের ঘটনাও ইরাকে। দেশটির বালাদ শহরে ক’দিন আগে একদল রিয়াল সমর্থকের ওপর আইএস সন্ত্রাসীরা বন্দুক হামলা চালায়। একটি ক্যাফের ওই হামলায় নিহত হন ১৪জন রিয়াল মাদ্রিদ সমর্থক। সম্প্রতি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে স্পেনের এই ক্লাবটি। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ শিরোপাটি উৎসর্গ করেন ওইসব নিহত সমর্থকদের প্রতি। কিন্তু উৎসর্গ করার সময় পেরেজ হয়তো জানতেও পারেননি ফের ইরাকে রিয়াল মাদ্রিদের সমর্থকরা সন্ত্রাসীদের হাতে প্রাণ হারালেন। আগের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই রিয়াল-অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ফাইনালের দিন ঘটে আরেক ন্যাক্কারজনক ঘটনা। ইরাকের বাকুবা শহরের একটি ক্যাফেতে রিয়ালের কিছু সমর্থক খেলা দেখতে জড়ো হন। মূল ৯০ মিনিটের খেলার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা তখন শেষ। চলছে টাইব্রেকারের প্রস্তুতি। এ সময় মুখোশ পরিহিত চারজন সন্ত্রাসী বন্দুক হাতে ওই ক্যাফেতে ঢুকে নির্বিচারে গুলে শুরু করে। এতে প্রিয় দলের খেলা দেখা অবস্থায় প্রাণ হারান ১২জন রিয়াল মাদ্রিদ সমর্থক।

No comments:

Post a Comment