Wednesday, May 11, 2016

আইটিডব্লিউতে রিভ সিস্টেমসের নতুন প্রযুক্তিপণ্য

আইটিডব্লিউ মেলায় রিভ সিস্টেমসের প্যাভিলিয়ন
যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘ইন্টারন্যাশনাল টেলিকমস উইক (আইটিডব্লিউ) ২০১৬’ আয়োজনে নতুন তিনটি প্রযুক্তিপণ্য দেখিয়েছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। ৮ মে শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে আজ। রিভ সিস্টেমস এবারে এই মেলায় দেখাচ্ছে আইটেল আইএম অ্যাপ, আইটেল স্মার্ট কল অ্যাপ ও ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিভ সিস্টেমস জানিয়েছে, ইন্টারনেট প্রটোকল (আইপি)-ভিত্তিক যোগাযোগের জন্য অডিও কলের পাশাপাশি আইটেল আইএম অ্যাপে রয়েছে গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং, অবস্থান জানানো ও ভিডিও কলের সুবিধা। আইটেল স্মার্ট কল ব্যবহার করে কলিং কার্ড দিয়ে কম খরচে যেকোনো মোবাইল বা ফিক্সড ফোনে কথা বলাসহ এসএমএস ও মোবাইল টপ-আপের সুবিধা পাওয়া যাবে। ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে ব্যবহার করে সরাসরি ব্রাউজার থেকেই যেকোনো নম্বরে কল করার সুবিধাও রয়েছে। আইটিডব্লিউতে অংশ নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন রিভের গ্রুপ সিইও এম রেজাউল হাসান, পরিচালক মন্নুজান নার্গিস, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল, হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন এবং যুক্তরাষ্ট্রের হেড অব রিজিওনাল সেলস মাইকেল হেন্ডারসন।
এম রেজাউল হাসান বলেন, ‘আইপিভিত্তিক যোগাযোগ সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি রিভের এসব নতুন পণ্য ও সেবা টেলিযোগাযোগ খাতেও নতুন মাত্রা যোগ করবে।’ রিভ সিস্টেমসের বিভিন্ন ধরনের সফটওয়্যার বর্তমানে ৭৮টি দেশের ২ হাজার ৬০০-এর বেশি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।

No comments:

Post a Comment