Wednesday, May 11, 2016

গাড়ির পর ফোন আনছে ল্যান্ড রোভার

ল্যান্ড রোভার স্মার্টফোন
ল্যান্ড রোভার বললেই গাড়ির ছবি চোখে ভাসবে। কিন্তু যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভার এবারে স্মার্টফোনের বাজারে আনছে। ২০১৭ সালের শুরুতেই ল্যান্ড রোভার ব্র্যান্ডের স্মার্টফোন ও যন্ত্রাংশ নিয়ে বিশ্ববাজারে আসবে ল্যান্ড রোভার। বর্তমানে জাগুয়ার ল্যান্ড রোভার প্রতিষ্ঠানটির মালিক টাটা মোটরস।
স্মার্টফোন তৈরির জন্য যুক্তরাজ্যের ইলেকট্রনিকস যন্ত্র নির্মাতা বুলিট গ্রুপের সঙ্গে চুক্তি করেছে ল্যান্ড রোভার। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ও লাইসেন্স বিভাগের পরিচালক লিন্ডসে ওয়েভার বলেন, ল্যান্ড রোভারের আইকনিক ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে বুলিট গ্রুপের সমন্বয়ে ল্যান্ড রোভার ব্র্যান্ডটিকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হচ্ছে। স্মার্টফোন তৈরিতে ল্যান্ড রোভাবের প্রকৌশলী ও নকশাকারী একটি বিশেষ টিম কাজ করবে।
বুলিট গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যান্ড রোভারের সঙ্গে তাঁদের চুক্তির ফলে মোবাইল ফোনের ক্ষেত্রে চমৎকার পোর্টফলিও তৈরি করা হবে এবং স্মার্টফোন–সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরি করা হবে, যা ব্র্যান্ডটিকে নতুন মাত্রা দেবে। তথ্যসূত্র: আইএএনএস।

No comments:

Post a Comment