Monday, May 30, 2016

চট্টগ্রামে নজরুল সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ঐতিহাসিক চট্টগ্রামে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩০ মে বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ মেরিট বাংলাদেশ কলেজের ভাষা সৈনিক হাসান শরীফ অডিটরিয়ামে বিশিষ্ট গবেষক ও লেখক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারতের প্রখ্যাত আবৃতি শিল্পী ও কবি অনিন্দিতা মিত্র পাইক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক নিলঞ্জন মিত্র পাইক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ গবেষক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক মোহাম্মদ মাসুম চৌধুরী। জন্মজয়ন্তীর উদ্ভোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী। বিশিষ্ট কবি ও সাংবাদিক একেএম আবু ইউসুফ এর সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন ও ইতিহাসবিদ কবি এবিএম ফয়েজ উল্লাহ। আলোচনায় অংশ গ্রহণ করেন কবি এসএম সিরাজুদ্দৌলা, আলহাজ্ব হাকিম মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক নুর মোহাম্মদ রানা, বিশিষ্ট কবি ও ছড়াকার আবদুল্লাহ মজুমদার, লায়ন বরুণ কুমার আচার্য বলাই, প্রাবন্ধিক এসএম ওসমান, অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাঃ সুভাষ চন্দ্র সেন, কবি সজল দাশ, অনুতোষ দত্ত বাবু, আনিছুর রহমান, কবি সাইফী আনোয়ারুল আজিম, অধ্যাপক কবি শওকত ওসমান, শিক্ষাবিদ ভাইস প্রিন্সিপাল রাজেশ কান্তি পাল, ছড়াকার ইমরান সোহেল, কবি অধ্যাপক দিদারুল আলম, উদয়ন পাল, হ্যাপি দাশ, নয়ন বড়–য়া, জমশেদ আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, কবি শাহনুর আলম, শওকত জাহান, মোঃ নুরুল আলম, মোস্তফা তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেছেন কবি কাজী নজরুল ইসলাম অসম্প্রদায়িক চেতনার মূর্তপ্রতীক ছিলেন। বাঙ্গালী জাগরণের সাহসী কাব্য রচনায় তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সৈনিক ও গণমানুষের প্রতিনিধিত্বকারী কণ্ঠ ও কলম যোদ্ধা ছিলেন। পৃথিবীর বুকে বাঙ্গালী জাতির শ্রেষ্টত্বের ইতিহাসের মধ্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা অন্যতম। জনমজনম মানুষকে আলোর পথ দেখাবে এই কবিতা। কালজয়ী মানুষের ঠিকানা এই কবিতার মতো কবি ছিলেন বিপ্লবী চেতনার মানুষ। বক্তারা আরো বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতির গর্বের প্রতীক। পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ছাড়াও বিশ্বনন্দিত সাহিত্য পীঠে কাজী নজরুল ইসলামের নজরুল চর্চা প্রশংসনীয়। বাঙালি জাতিকে নজরুল সাহিত্য চর্চার মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছেন। অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক কাজী নজরুল ইসলাম ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন সর্বোপরি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে কবির ক্ষুরধার লেখনী মানুষকে স্বাধীনতার স্বাদ পেতে আগ্রহী করে তুলেছেন। ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট’ ইত্যাদি ইত্যাদি শক্তিশালী কাব্যচর্চার মাধ্যমে মানুষকে গণতন্ত্রের প্রতি ধাবিত করেছেন। তাঁর মতো সাহসী ও শক্তিশালী কবির জন্ম হলে যুগে যুগে মানুষের কল্যাণ ও মানবতার জয়গান হবে। বক্তারা চট্টগ্রামের নজরুল স্মৃতিগুলো সংরক্ষণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

No comments:

Post a Comment