Monday, May 30, 2016

৩০ দিন আসলাম চৌধুরীকে রিমান্ডে চায় পুলিশ

তিন মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর ৩০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশের করা দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে মঙ্গলবার। আর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় দশ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে ৬ই জুন। সোমবার এই তিন মামলায় আসলাম চৌধুরীকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে তিন জন বিচারক আদালাভাবে শুনানির নতুন তারিখ ঠিক করে দেন।  শুনানি পিছিয়ে যাওয়ার পর কোর্ট হাজত থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয় কারাগারে।
মতিঝিল থানার মামলাটি গত বছরের ৪ জানুয়ারির এবং লালবাগ থানার মামলাটি গত বছরের ৫ জানুয়ারির। দুই মামলায় ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। আর রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়েছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে।

No comments:

Post a Comment