Tuesday, May 17, 2016

পাটকল চালুর দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

বন্ধ পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিক-কর্মচারীরা। আজ সকাল ৯টায়  বেসরকারি মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালুর দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেলা ১১টা পর্যন্ত তাদের এ কর্মসূচী চলে। ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক  ফেডারেশনের ডাকে এ  কর্মসূচি পালন করে তারা। এদিকে অবরোধের কারণে মহাসড়ক যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় পাশে বহু যানবাহন আটকরা পড়েছে। এতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

No comments:

Post a Comment