![]() |
| গতকাল নেপিডোতে সু চি l এএফপি |
মিয়ানমারে
ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চির
জন্য নতুন মন্ত্রণালয় সৃষ্টির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থিন
কিউ। বর্তমানে সু চি পররাষ্ট্র এবং প্রেসিডেন্টের কার্যালয়—এই দুই
মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর সমমর্যাদাসম্পন্ন রাষ্ট্রীয়
উপদেষ্টার দায়িত্বে আছেন। গতকাল শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে
বলা হয়, সু চির রাষ্ট্রীয় উপদেষ্টা পদটিকে আরও শক্তিশালী করতে নতুন
মন্ত্রণালয় সৃষ্টির আহ্বান জানিয়েছেন থিন কিউ। এই উদ্যোগ দেশটির রাজনীতিতে
সু চির ক্ষমতাকে আরও দৃঢ় করবে। তবে এতে ক্ষমতাধর সেনাবাহিনী চটে যেতে পারে
বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর তৈরি সংবিধানের কারণে সু চি প্রেসিডেন্ট
হতে না পারলেও সর্বোচ্চ এই নির্বাহী পদের ওপর প্রভাব খাটানোর ক্ষমতা দিয়ে
তাঁর জন্য রাষ্ট্রীয় উপদেষ্টা পদ সৃষ্টি করা হয়। প্রেসিডেন্টের এই
প্রস্তাবের ওপর আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টে আলোচনা হবে।
পার্লামেন্টে সেনা সাংসদেরা এই প্রস্তাবের বিরোধিতা করবেন—তা অনেকখানি
নিশ্চিত। অন্য সাংসদেরা অবশ্য এই প্রস্তাব নিয়ে এখন স্পষ্ট কোনো অবস্থানে
নেই। পার্লামেন্টে এনএলডির সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রস্তাবটি সহজেই পাস হয়ে
যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট থিন কিউ এবং পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি গতকাল প্রতিবেশী দেশ লাওস সফর করেছেন। গতকাল লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির প্রেসিডেন্ট বুনহাং ভুরাচিতের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। গতকাল লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার ব্যাপারে দুই দেশই আন্তরিক। এ বিষয়ে উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হবে।

No comments:
Post a Comment