Wednesday, May 11, 2016

মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের ধর্মঘট কাল

বাংলাদেশ মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন (বিএমটিএফএসএ) দশদফা দাবিতে আগামীকাল সকাল ৮টা থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি হেলথ/মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট সমূহে লাগাতার ধর্মঘট ও পরীক্ষা বর্জন কর্মসূচির ডাক দেয়া হয়েছে। পাশাপাশি শনিবার সকাল ১০টায় তারা জাতীয় প্রেসক্লাবসহ দেশের সকল প্রেসক্লাবে মানববন্ধন এবং রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। ১৬ই মে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করবে জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সংগঠনের আহ্বায়ক জসিম উদ্দীন ও সদস্য সচিব হেদায়েতুল ইসলাম শিবলি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন। অবিলম্বে প্রস্তাবিত ‘প্যারামেডিকেল শিক্ষা বোর্ড’ এর পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা এডুকেশন বোর্ড’ গঠন আইন দ্রুত বাস্তবায়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অভিন্ন নীতিমালা প্রণয়ন, বেকারত্ব নিরসনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার আলোকে নীতিমালা প্রণয়ন ও সরকারি চাকুরিতে প্যারামেডিকেল কর্মীদের পদের মান বৃদ্ধিসহ দশটি দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

No comments:

Post a Comment