Thursday, May 12, 2016

রাশিয়ান রূপকথায় স্পর্শিয়া

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অবিশ্বাস–এর দৃশ্যে অর্চিতা স্পর্শিয়া
নাটকে তো নিয়মিত অভিনয় করাই হয় অর্চিতা স্পর্শিয়ার। পাশাপাশি তাঁর আছে স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও। তবে এবারের ছবিটি নাকি তাঁর কাছে ভিন্ন কিছু। রাশিয়ান একটি রূপকথার গল্প অবলম্বনে তৈরি হয়েছে অবিশ্বাস নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এই ছবির নায়িকা হয়েছেন স্পর্শিয়া। পাঁচ মিনিট ব্যাপ্তির এই ছবিটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অবিশ্বাস তৈরি হয়েছে বিশ্বাস ও অবিশ্বাসের একটি খেলা নিয়ে। এই প্রথম বেশ সাহসী একটি চরিত্রে অভিনয় করলাম। তরুণ একটি টিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ রোমান্টিক ধাঁচের এই স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে আরও অভিনয় করেছেন শামীম হাসান সরকার। পরিচালক বললেন, ১৭ শতকের একটি গল্পকে বর্তমান সময়ের ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে। সম্প্রতি ঢাকার উত্তরায় এ ছবির দৃশ্য ধারণ শেষ হয়েছে। শিগগিরই ছবিটি অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা হবে।

No comments:

Post a Comment