স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনী সহিংসতা একটি স্বাভাবিক ঘটনা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত যা কিছু ঘটেছে, তা ব্যক্তিগত রেষারেষির
কারণে ঘটেছে, রাজনৈতিক কারণে নয়। রোববার বিকেলে রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে
রাজধানীর ইস্কাটনের হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে আলোচনা শেষে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কলাবাগানের জোড়া খুন নিয়ে
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে যেসব ছবি এসেছে তা নিয়ে গোয়েন্দা বিভাগ কাজ
করছে। তা যাচাই-বাছাই করার পর বিষয়টি জানা যাবে, আসলে এ ঘটনা কারা ঘটিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment