Sunday, May 8, 2016

সংশোধনী নিয়ে বিতর্ক অস্বাভাবিক কিছু নয় -আইনমন্ত্রী

গণতন্ত্রের বিকাশে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে বিতর্ক হওয়া অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদ অধিবেশনে তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, একটা গণতন্ত্রের রুট গ্রো করতে চাইলে এই রকম সমস্যা-বিতর্ক রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে হয়। এটা স্বাভাবিক।  তিনি বলেন, সংসদ সদস্যরা যেহেতু আইন প্রণয়ন করেন, বিচার বিভাগ যেহেতু তার ব্যাখ্যা দেন। সেহেতু এসব বক্তব্যে যদি কেউ বলে যে আইনসভা ও বিচার বিভাগ মুখোমুখি। আমি সেটা মানতে রাজি না। উল্লেখ্য, উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী আনে। এক রিট আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতি হাই কোর্টের রায়ে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়। সংসদের মাধ্যমে বিচারক অপসারণ প্রক্রিয়াকে ইতিহাসের একটি দুর্ঘটনা বলা হয় ওই রায়ে। আইনমন্ত্রীও ওই রায়কেই সংবিধান পরিপন্থি বলেন।

No comments:

Post a Comment