নরসিংদীর
পলাশে ছানা উল্লাহ (৬) নামের শিশুকে হত্যার দায়ে মাসহ দুজনকে মৃত্যুদণ্ড
দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা একটার দিকে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ
শাহীন উদ্দিন এ আদেশ দেন। নিহত ছানা উল্লাহ উপজেলার উত্তর চরপাড়া এলাকার
চারু মিয়ার ছেলে ছিল। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জাহানারা আক্তার
ওরফে গুলু ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার মো. হানিফ শেখ।
মামলার বিবরণে জানা গেছে, চারু মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে পলাশ উপজেলার
ঘোড়াশাল উত্তর চরপাড়া পোস্ট অফিস সড়কে নূর আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন।
তিনি ট্রাক্টর চালাতেন। এরই মধ্যে পরিচয় হয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার
খলাপাড়া এলাকার মো. হানিফ শেখের সঙ্গে। সেই সূত্রে হানিফ চারু মিয়ার বাড়িতে
আসা যাওয়া শুরু করেন। একপর্যায়ে হানিফ ও জাহানারার মধ্যে সম্পর্ক গড়ে উঠে।
এমনকি হানিফ শেখ বিদেশ পাঠানোর কথা বলে গোপনে জাহানারার কাছ থেকে ৩০ হাজার
টাকা নেয়। বিষয়টি জানতে পেরে হানিফকে তাঁর বাড়ি আসতে নিষেধ করেন চারু
মিয়া। এতে হানিফ ক্ষিপ্ত হয়ে চারু মিয়াকে ঘোড়াশাল ছাড়া করবেন বলে হুমকি
দেয়। ২০১১ সালের ৫ অক্টোবর বিকেল থেকে ছেলে ছানা উল্লাহকে আর খোঁজে পাননি
চারু মিয়া। পরদিন তিনি বাদী হয়ে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের তিন দিন পর ৮ অক্টোবর উত্তর চরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে ছানা
উল্লাহর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। জঙ্গলের ভেতরে ছেলের লাশ পাওয়ায় স্ত্রী
জাহানারা ও মো. হানিফ শেখের প্রতি সন্দেহ হয় চারু মিয়ার। বিষয়টি পুলিশকে
জানালে তাঁদের গ্রেপ্তার করলে তাঁরা হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে আদালত
আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন। অতিরিক্ত দায়রা জজ আদালতের
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এমএএন অলিউল্লাহ প্রথম আলোকে বলেন,
আসামিরা ইচ্ছা করলে আদেশের সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে
পারবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment