Tuesday, May 3, 2016

আংশিক খুলছে

গত মার্চের সন্ত্রাসী হামলার পর থেকেই বন্ধ ছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন হল। আজ রোববার তা আংশিক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত ২২ মার্চ বিমানবন্দরের এ অংশেই আইএস জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়। এর কিছু পরই ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ের কাছে অবস্থিত মেলবিক পাতাল রেলস্টেশনে আরেক হামলায় নিহত হয় আরও ১৬ জন। দুই ঘটনায় আহত হয় কয়েক শ। হামলার পর ১২ দিন পুরোপুরি বন্ধ থাকে বিমানবন্দরটি। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেলে বহির্গমন হল দিয়ে তিনটি ফ্লাইটের যাত্রীরা চেক-ইন করতে পারবেন। কাল সোমবার থেকে চেক-ইনের জন্য ১১১টি ডেস্ক চালু হবে।
এএফপি

No comments:

Post a Comment