সাতক্ষীরা
সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে তিনে
পৌঁছেছে। তাদের মধ্যে দুজন মা–মেয়ে। আজ সোমবার সকাল আটটার দিকে
সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন
সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের সাহিদা খাতুন (৪৫), মেয়ে সালমা
খাতুন (১৭) ও কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের আমেনা খাতুন (৩৫)। আহত
ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের ফাতেমা খাতুন (৩৫) ও
ঝাউডাঙ্গা গ্রামের রণি সরদার (১৮)। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য,
ঝাউডাঙ্গা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা সাতক্ষীরার দিকে আসছিল। ঢাকা থেকে
এ কে ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে আসছিল। ছয়ঘরিয়া
মোড়ে বাসটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হন। আহত
তিনজন যাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় বেলা ১১টার দিকে আমেনা খাতুন মারা যান। সাতক্ষীরা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য
সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক বাস নিয়ে পালিয়ে গেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment