কুষ্টিয়ার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মিছিল, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের
ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আজ সোমবার সকাল সাড়ে
নয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি ঘোষণা
দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের
উপাচার্যের সমর্থক কয়েকজন কর্মকর্তার ওপর সহউপাচার্যের সমর্থক কয়েকজন
কর্মকর্তা হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সহউপাচার্যের
সমর্থক দুই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এই
হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা
ফোরামের নেতা-কর্মীরা আজ সকাল ১০টায় একটি মৌন মিছিলের ঘোষণা দেয়। ওই দুই
কর্মকর্তাকে বরখাস্ত করার প্রতিবাদে সহউপাচার্যপন্থী বঙ্গবন্ধু পরিষদ ও
শাপলা ফোরামের অপর এক অংশের নেতা-কর্মীরা আজ বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ
করার ঘোষণা দেন। দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যেও উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার সত্যতা
নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, সার্বিক
পরিস্থিতি বিবেচনা করে ও বড় ধরনের সংঘাত এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ সকালে এই রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment