রমজান মাসে কেজি প্রতি গরুর গোশত ৪২০, খাসির ৫৭০, ও মহিষের গোশত ৪০০
টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার নগর ভবনে
রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
মেয়র সাঈদ খোকন একথা জানান। তবে প্রতি কেজি মাংসে ২০০ গ্রাম হাড় দেওয়া
যাবে, তবে মাংসের কোয়ালিটি হতে হবে সর্বোচ্চ। সভায় দক্ষিণ সিটি করপোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা
বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান, রাজস্ব কর্মকর্তা মস্তোফা কামাল ও
ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment