Thursday, May 12, 2016

বিডিবিএলে নতুন এমডি

মনজুর আহমদ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সম্প্রতি মনজুর আহমদ যোগ দিয়েছেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। মনজুর আহমদ ১৯৭৩ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে দ্বিতীয় ও ১৯৭৫ সালে এইচএসসিতে ঢাকা বোর্ডে নবম স্থান পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি নেন।

No comments:

Post a Comment