ইউক্রেনের
রাজধানী কিয়েভের বাইরে রোববার ভোরে অস্থায়ী এক বৃদ্ধাশ্রমে অগ্নিকান্ডে ১৭
জনের প্রাণহানি হয়েছে। ইউক্রেনের জরুরী সেবা সংস্থার প্রধান মাইকোলা
চেচেতকিন বলেন, ঘটনাস্থল থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কিয়েভের প্রায় ৫০ কি. মি. উত্তরে লিতোচকি গ্রামে দুই তলা বিশিষ্ট অস্থায়ী এ বৃদ্ধাশ্রমে আগুন লাগে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জরুরী সেবা সংস্থা জানায়, রোববার ভোরে যখন আগুন লাগে তখন বৃদ্ধাশ্রমে ৩৫ জন ছিলেন। এর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার ও তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে এবং আগুনের কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিশন গঠনে প্রধানমন্ত্রী ভ্লাদিমির গ্রোসমান কাজ করছেন।

No comments:
Post a Comment