Saturday, May 28, 2016

জঙ্গি অর্থায়নে সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি অভিযুক্ত

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গত এপ্রিল মাসে আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এঁদের বিরুদ্ধে জঙ্গিবাদে আর্থিক সহায়তার অভিযোগ আনা হয়েছে। আজ শুক্রবার আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে ‘জঙ্গিবাদে সহায়তার উদ্দেশ্যে অর্থ সংগ্রহের’ অভিযোগ আনা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান, লিয়াকত আলী মামুন, রুবেল মিয়া, দৌলত জামান, মো. জাবেদ কায়সার, হাজি নুরুল ইসলাম সওদাগর ও ইসমাইল হাওলাদার সোহেল। চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, তাঁদের মধ্যে রুবেল মিয়া ও মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থ সহায়তা দেওয়ার জন্য সম্পত্তি জবরদখলের অভিযোগও আনা হয়েছে। আটক ছয়জনের মধ্যে পাঁচজনই দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। আগামী ৩১ মে আদালতের পরবর্তী শুনানির দিন এই স্বীকারোক্তি দেওয়ার কথা রয়েছে। তবে লিয়াকত আলী মামুন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বাংলাদেশে ইসলামিক স্টেটের শাসন কায়েম করার ষড়যন্ত্র পরিকল্পনাকারী আটজনের একটি দলের সদস্য এই ছয়জন। চলতি বছরের মার্চ মাসে সিঙ্গাপুরের পাসপোর্টধারী ৩১ বছর বয়সী মিজানুর রহমান এই দল গঠন করেন। দলের বাকি সদস্যদের বয়স ২৬ থেকে ৩৪ বছর। এরা সবাই ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরের স্থানীয় নির্মাণশিল্পে কাজ করেন।

No comments:

Post a Comment