Wednesday, May 4, 2016

জাকারবার্গের নিরাপত্তার খরচ কত?

মার্ক জাকারবার্গ
২০১৫ সালে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তার পেছনে সাড়ে ৩৩ কোটি টাকা (৪২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) খরচ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের খরচের কথা প্রথমবারের মতো প্রকাশ করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস ৫০০ সুচকে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ খরচ সর্বোচ্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের রেগুলেটরি ফাইলিংয়ের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাকারবার্গের পেছনে ফেসবুকের মোট নিরাপত্তা খরচ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সুচকে বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তিদের তালিকায় অষ্টম অবস্থানে আছেন জাকারবার্গ। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ২০১৩ সালে তারা জাকারবার্গের নিরাপত্তার পেছনে ২ দশমিক ৬৫ মিলিয়ন ও ২০১৪ সালে ৫ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। ফেসবুক থেকে জাকারবার্গ বাড়ির নিরাপত্তা সিস্টেম ও নিরাপত্তা প্রহরীর খরচ নেন। জাকারবার্গের বাড়ির নিরাপত্তা দেখেন মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক এক কর্মকর্তা।

No comments:

Post a Comment