Tuesday, May 10, 2016

নিঃসঙ্গ অ্যাসাঞ্জের জন্য বিড়াল উপহার

সন্তানদের কাছ থেকে পাওয়া উপহার বিড়াল হাতে নিঃসঙ্গতা
কাটানোর চেষ্টা জুলিয়ান অ্যাসাঞ্জের। ছবি: রয়টার্স
লাখ লাখ গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উ​ইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক প্রকার বন্দী জীবন কাটাচ্ছেন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে। প্রায় চার বছর ধরে সেখানে আছেন তিনি। বাবা অ্যাসাঞ্জের এই নিঃসঙ্গতা বুঝতে পেরেছে তাঁর সন্তানেরা। নিঃসঙ্গতা কাটাতে বাবাকে একটি পোষা বিড়াল উপহার পাঠিয়েছে তারা। বিড়ালটির নাম এখনো দেওয়া হয়নি। তবে টুইটারে ইতিমধ্যে বিড়ালটি পরিচিতি পেয়েছে ‘অ্যাম্বাসি ক্যাট’ নামে। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সাল থেকে ইকুয়েডর দূতাবাসে আছেন অ্যাসাঞ্জ। সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা রয়েছে। অ্যাসাঞ্জের আশঙ্কা লন্ডন থেকে সুইডেন পাঠানো হলে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।
লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সোফায় বিশেষ ভঙ্গিমায় সেই বিড়াল। ছবি: রয়টার্স
নথি ফাঁস করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র তাঁকে বিচারের মুখোমুখি করবে। ইকুয়েডর দূতাবাসে থাকায় আন্তর্জাতিক বিধান অনুযায়ী সেখানে ঢুকে তাঁকে গ্রেপ্তার করতে পারছে না লন্ডনের পুলিশ।  চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি প্যানেল বলেছে, যুক্তরাজ্য ও সুইডেন অ্যাসাঞ্জের মানবাধিকার লঙ্ঘন করছে। তাঁকে ছেড়ে দেওয়া উচিত। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অ্যাসাঞ্জের আইনজীবীরা সুইডেনের আদালতে যুক্তি উপস্থাপন করেছেন।

No comments:

Post a Comment