Wednesday, May 4, 2016

৩১৯০ টাকায় বাংলালিংক ও সিম্ফনির স্মার্টফোন

রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে গতকাল ৩ হাজার ১৯০
টাকার স্মার্টফোনের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
দেশীয় ব্র্যান্ড সিম্ফনির সঙ্গে যৌথভাবে কম দামের একটি স্মার্টফোন বাজারে এনেছে মুঠোফোন অপারেটর বাংলালিংক। ‘সিম্ফনি রোর ই৭৯’ মডেলের এ স্মার্টফোনের দাম পড়বে ৩ হাজার ১৯০ টাকা। বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব আহমাদ, সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিহাব আহমাদ বলেন, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে ডিজিটাল জগতে নিয়ে আসতে বাংলালিংক কাজ করছে। এই উদ্যোগ বাংলালিংককে ডেটাকেন্দ্রিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করবে। সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক বলেন, ‘আমরা সব সময়ই গ্রাহক-চাহিদা মেটানোর জন্য টেকসই ও সাশ্রয়ী মূল্যের থ্রিজি স্মার্টফোন বাজারে নিয়ে আসি। আশা করি, নতুন এই স্মার্টফোন গ্রাহক-চাহিদা মেটাতে সক্ষম হবে।’

No comments:

Post a Comment