Saturday, May 14, 2016

বৌদ্ধভিক্ষু হত্যায় স্বজনরা জড়িত -স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধভিক্ষু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বজনরা জড়িত রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বৌদ্ধভিক্ষু হথ্যাকা-টি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে তার আত্মীয়-স্বজন জড়িত রয়েছে বলে মনে করছি। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শুক্রবার রাতে মন্দিরে ধ্যানরত অবস্থায় গলা কেটে হত্যা করা হয় চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উ (৭০)কে। সকালে তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে জানায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম  রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের প্রতিবাদে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশের পর সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষক হত্যাকা-ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষোভের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রত্যেক হত্যাকা- তদন্তের মাধ্যমে বিচার করতে পেরেছি। একমাত্র সাগর-রুনি হত্যাকা-ের এখনও কোনো বিচার হয়নি।

No comments:

Post a Comment