![]() |
| ‘নুসরাত, দ্য ভয়েস অব ফেইথ’ বইয়ের মোড়ক |
রাজধানীতে
আয়োজন করা হয়েছে কবিগানের আসর। আরিফ দেওয়ান ও আলেয়া বেগমের কবিগান শোনা
যাবে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই
কবিগানের আসরের আগে থাকবে নুসরাত ফতেহ আলী খানকে নিয়ে আলোচনা। নুসরাতকে
নিয়ে ‘নুসরাত, দ্য ভয়েস অব ফেইথ’ নামের একটি বই লিখেছেন ফরাসী সংগীত গবেষক
পিয়্যের অ্যাঁলা বো। প্রায় এক দশক ধরে তিনি নুসরাত ফতেহ আলী খানের জীবন ও
সংগীত নিয়ে গবেষণা করেছেন। বেশ কিছুদিন সময় কাটিয়েছেন নুসরাতের সঙ্গে।
ইতিমধ্যে ফরাসী, ইংরেজী ও উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে বইটি। আগামী বছর
প্রকাশিত হবে বাংলায়।

No comments:
Post a Comment