![]() |
| তুষারধসে প্রাণ হারানো অ্যালেক্স লো (বাঁয়ে) ও ডেভিড ব্রিজেস |
১৬ বছর আগে হিমালয়ের শিশাপাংমা শৃঙ্গে আরোহণের সময় তুষারধসের কবলে
পড়ে নিখোঁজ হয়েছিলেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স লো এবং তাঁর সঙ্গী
ক্যামেরাম্যান ডেভিড ব্রিজেস। অবশেষে গত শুক্রবার তাঁদের লাশের সন্ধান
পাওয়ার ঘোষণা এসেছে। ১৯৯৯ সালে ৪০ বছর বয়সী অ্যালেক্স তাঁর ২৯ বছর বয়সী
সঙ্গী ডেভিডহ আরও কয়েকজন নিয়ে পৃথিবীর ১৪তম পর্বতশৃঙ্গ শিশাপাংমায় আরোহণ
করেছিলেন। এই শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ২৭ মিটার। হিমালয় পর্বতমালার তিব্বত
অংশ থেকে পর্বতারোহীরা আরোহণ শুরু করেন। কিন্তু যাত্রাপথে তাঁরা তুষারধসের
কবলে পড়েন। কনর্যা্ড আঙ্কারসহ বাকি সঙ্গীরা অল্পের জন্য প্রাণে বেঁচে
গেলেও বরফের রাজ্যে হারিয়ে যান অ্যালেক্স ও ডেভিড। ঘটনার পর কয়েক দিন ধরে
ওই এলাকাসহ আশপাশের এলাকায় তাঁদের সন্ধান করা হয়। কিন্তু কিছুতেই খোঁজ
পাওয়া যায়নি। গত সপ্তাহে শিশাপাংমার দক্ষিণ অংশে বরফে আচ্ছাদিত দুটি
লাশের সন্ধান পাওয়ার খবর জানান ডেভিড গোয়েটলার ও উয়েলি স্টেক নামের দুই
পর্বতারোহী। অ্যালেক্স লোর বিধবা স্ত্রী জেনিফার ২০০১ সালে অ্যালেক্সের
সহযাত্রী আঙ্কারকে বিয়ে করেন। আঙ্কার বলেন, তাঁরা যে ধরনের বর্ণনা
পেয়েছেন, তাতে বরফে আচ্ছাদিত লাশ দুটি অ্যালেক্স আর ডেভিডেরই। যদিও লাশ,
তবু তাঁদের খুঁজে পাওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি নেমে এসেছে। অ্যালেক্সের
স্মরণে ২০০৩ সালে স্থানীয় পর্বতকর্মীদের প্রশিক্ষণ দিতে নেপালে একটি
দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন জেনিফার। সংগঠনটি গত শুক্রবার এক বিবৃতিতে
জানিয়েছে, শিগগিরই অ্যালেক্স ও ডেভিডের লাশ উদ্ধার করা সম্ভব হবে।

No comments:
Post a Comment