Wednesday, May 11, 2016

জামপার ম্যাচে মুস্তাফিজদের জয়

আগে ব্যাট করে হায়দরাবাদ ব্যাটস-ম্যানরা মুস্তাফিজদের জন্য ভালো পুঁজি রাখতে পারেননি। আসলে রাখতে দেননি অ্যাডাম জামপা। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার নিয়েছেন ১৯ রানে ৬ উইকেট, তাতে সানরাইজার্স হায়দরাবাদ থেমে গেছে ৮ উইকেটে ১৩৭ রানে। তবে এই স্কোরটাকেই বড় বানিয়ে ফেললেন আশিস নেহরা-ভুবনেশ্বর কুমার আর মুস্তাফিজুর রহমানরা। তাড়া করতে নেমে রাইজিং পুনে সুপারজায়ান্টস থেমে গেছে ৮ উইকেটে ১৩৩ রানেই। ৪ রানে ম্যাচ জিতেছে হায়দরাবাদ। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন নেহরা, ৪ ওভার বল করে বিনা উইকেটে ২৬ রান দিয়েছেন মুস্তাফিজ। এর আগের গল্পটা অবশ্য শুধুই জামপার। এই আইপিএলে কোনো বোলারের ৬ উইকেটই এবার প্রথম। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসেই এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব এত দিন ছিল শুধু সোহেল তানভীরের (২০০৮, চেন্নাইয়ের বিপক্ষে ১৪ রানে ৬ উইকেট)। কাল জামপাও বসে গেলেন তানভীরের পাশে। ক্রিকইনফো।

No comments:

Post a Comment