![]() |
| পশ্চিম তীরের রামাল্লার অদূরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় ফিলিস্তিনের পতাকা হাতে মুখোশ পরা এক ফিলিস্তিনি বিক্ষোভকারী। গতকালের ছবি l এএফপি |
সিরিয়ার
রাজধানী দামেস্কে বিস্ফোরণে লেবাননভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন
হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। হিজবুল্লাহ নিজস্ব ওয়েবসাইট
আল-মানারে এক বার্তায় জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের পাশে এক বিস্ফোরণে
মুস্তাফা আমিনি বদরেদ্দিন নামের ওই নেতা নিহত হন।
বদরেদ্দিন
সংগঠনটির সামরিক শাখার অন্যতম জ্যেষ্ঠ নেতা ছিলেন বলে ধারণা করা হয়।
হিজবুল্লাহর একজন নেতা দাবি করেছেন, দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরায়েলের
বিমান হামলায় বদরেদ্দিন নিহত হন। তবে এ নিয়ে ইসরায়েলের কোনো বক্তব্য পাওয়া
যায়নি। ১৯৬১ সালে জন্মগ্রহণকারী বদরেদ্দিন ২০০৫ সালে বৈরুতে লেবাননের সাবেক
প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার ঘটনার অন্যতম অভিযুক্ত। মুস্তাফা
আমিনি বদরেদ্দিন নিহত হওয়ার খবর ঘোষণা করে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে,
তিনি ১৯৮২ সাল থেকে ইসলামি প্রতিরোধের অধিকাংশ অভিযানে অংশ নিয়েছেন।
হিজবুল্লাহ সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের পক্ষে লড়াই করছে। বদরেদ্দিন
সেখানে হিজবুল্লাহর একজন কমান্ডার হিসেবে কাজ করছেন। হিজবুল্লাহর সামরিক
শাখার সাবেক প্রধান ইমাদ মুগনিয়েহর চাচাতো ভাই ও শ্যালক ছিলেন মুস্তাফা
আমিনি। ২০০৮ সালে দামেস্কে এক গাড়িবোমা হামলায় মুগনিয়েহ নিহত হন। মুস্তাফা
আমিনি সংগঠনটির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন এবং তিনি গোষ্ঠীটির প্রধান
হাসান নাসারাল্লাহর উপদেষ্টা হিসেবে কাজ করতেন।

No comments:
Post a Comment