মৃত্যুদণ্ডপ্রাপ্ত
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে শেষবারের মত সাক্ষাৎ করেছেন তার
পরিবারের সদস্যরা। রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
পৌঁছান পরিবারের ২৪ জন সদস্য। রাত ৮ টার দিকে তারা কারা অভ্যন্তরে প্রবেশ
করেন। প্রায় ১ ঘণ্টা সাক্ষাত শেষে তারা বেরিয়ে আসেন। স্বজনদের মধ্যে
নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, বড়
পুত্রবধূ, দুই নাতি, ছোট মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ
২৪ জন নিকটাত্মীয় রয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment