Sunday, May 8, 2016

চট্টগ্রামে পর্যটনের নতুন মোটেল চালু

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্মিত ‘মোটেল সৈকত’ বাণিজ্যিকভাবে চালু হয়েছে। এতে রয়েছে ১৫৩টি আবাসিক কক্ষ। এর মধ্যে ৮টি স্যুট ও ১৪৫টি ডিলাক্স রুম। মোটেলটিতে দুটি ৪০০ আসনের সম্মেলন কক্ষ ও ব্যাংকুয়েট হল, একটি ১০০ আসনের রেস্তোরাঁ, একটি ৩০ আসনের কফিশপ, দুটি জিম ও নয়টি ট্যুরিস্ট রিক্যুজিট শপ আছে। এটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, সাবিহা নাহার, এ মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আগামী ২০২০ সাল নাগাদ দেশের পর্যটন শিল্পে আরও পাঁচ লক্ষাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

No comments:

Post a Comment