![]() |
| নুরুল আজিম |
চতুর্থ
পর্বের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় চট্টগ্রামের হাটহাজারীর
মির্জাপুরে আটক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে দুই বছরের
কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে নুরুলকে এই দণ্ড দেন
নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম হারুন অর রশিদ। হাটহাজারী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল বলেন, জাল ভোট দেওয়া ও
ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে নুরুলকে এক বছর করে মোট দুই বছরের
কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওসি মো. ঈসমাইল আরও বলেন, নুরুলের কাছ
থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনা হাটহাজারী থানায় মামলা হয়েছে। আজ রোববার
সকালে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।গতকাল শনিবার চতুর্থ পর্বের
ইউপি নির্বাচনের সময় হাটহাজারীর মির্জাপুরে একটি কেন্দ্রের পাশ থেকে
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নুরুলকে আটক করে বিজিবি। পরে তাঁকে পুলিশের হাতে
তুলে দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর
রহমান গতকাল প্রথম আলোকে বলেন, নুরুলকে মির্জাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের
পাশ থেকে একটি পিস্তল ও ১৫টি গুলিসহ আটক করা হয়। পুলিশ ও নির্বাচনী
কর্মকর্তাদের ভাষ্য, ভোট চলাকালে ওই কেন্দ্রে গোলযোগ হয়েছিল। ব্যালট পেপার
ছিনতাইয়ের চেষ্টার পরিপ্রেক্ষিতে ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে
সেখানে বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভোট নেওয়া শুরু
হয়। আর গোলযোগের পর নুরুলকে আটক করা হয়।

No comments:
Post a Comment