![]() |
| দিলমা রুসেফ |
অভিশংসনের
মুখে পড়া ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ নিজেকে ঘটনার ‘নিরপরাধ শিকার’
বলে আখ্যায়িত করেছেন। দেশটির সিনেটে ওঠা অভিশংসন প্রস্তাবের বিরুদ্ধে তিনি
লড়াই চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা
বলেন রুসেফ। প্রেসিডেন্ট রুসেফ বলেছেন, সিনেটে অভিশংসনের প্রস্তাব যদি
গৃহীতও হয়, তবু তিনি সরকারে ফিরে আসার জন্য লড়াই চালিয়ে যাবেন। গত
নির্বাচনে দ্বিতীয় দফা ক্ষমতায় ফিরে আসেন রুসেফ। সে নির্বাচনের প্রচারণায়
আগের মেয়াদের সাফল্য দেখাতে তিনি বিভিন্ন সূচক কারসাজি করে বাড়িয়ে
দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সরকারি তহবিল তছরুপের অভিযোগ আছে
তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। রুসেফ
বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, আমি ঘটনার শিকার। আর আমি নিরপরাধ। আমার
সমর্থকেরা এবং আমি মনে করি, অভিশংসনের যে প্রক্রিয়া চলছে তা অন্যায্য ও
অবৈধ।’
প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই তৎপরতা রোধ করব, করবই। লড়াই করে আমরা বিজয়ী হব এবং ক্ষমতায় ফিরে আসব।’ গত মাসে ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষ রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করে। এখন তা উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের অপেক্ষায় আছে। সেখানে অভিশংসন প্রস্তাব অনুমোদিত হলে দিলমা ছয় মাসের জন্য বরখাস্ত হবেন। অন্তর্বর্তী সময়ে তাঁর স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমার। এ সময়ে তদন্ত চলবে। দোষী প্রমাণিত হলে প্রেসিডেন্ট স্থায়ীভাবে বরখাস্ত হবেন। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের কয়েকটি সংবাদপত্রের পরিচালিত জরিপে জানা গেছে, ৮১ জন সিনেট সদস্যের মধ্যে বেশির ভাগই অভিশংসনের পক্ষে আছেন।

No comments:
Post a Comment