পারিবারিক
কলহের জের ধরে রংপুরে ছয় বছর বয়সী সৎভাইকে হত্যার দায়ে বড় ভাই আসাদুল
ইসলামকে (৩৪) মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুরের
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। রায়
ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসাদুল আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন,
পারিবারিক কলহের জের ধরে রংপুরের পীরগাছা উপজেলার গঙ্গা নারায়ণ গ্রামে ২০০৭
সালের ১৫ এপ্রিল আসাদুল তাঁর সৎভাই রেজোয়ান আলীকে (৬) বাড়ি থেকে নিয়ে
পাশের একটি জমিতে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে। পরদিন পুলিশ শিশুটির পুলিশ
উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুটির মা রিনা বেগম বাদী হয়ে আসাদুল ইসলাম,
তাঁর মা নছিরন বেগম ও খালা নাজমা বেগমের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি হত্যা
মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা
হয়। গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্ত
কর্মকর্তা আমিনুল ইসলাম ২০০৮ সালের ১৮ জানুয়ারি এই তিনজনের বিরুদ্ধে
অভিযোগপত্র দাখিল করেন। আদালত আজ আসাদুলের মা ও খালাকে খালাস দিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment