![]() |
| কানে ছবি তোলার আনুষ্ঠানিক আসরে ঝলমলে ক্রিস্টেন স্টুয়ার্ট l ছবি: রয়টার্স |
ঝলমলে
সোনালি চুল। চোখে গভীর কাজল। গলায় ঝিলিক দিচ্ছে নেকলেস। ঠোঁটে দারুণ
একটা হাসি। আঁটসাঁট স্কার্ট আর টপে আপাদমস্তক শুভ্রতা। উচ্ছলতায়ও কম যান
না। ছবি তোলার আনুষ্ঠানিক আসরে পায়ের হিল জোড়া সম্ভবত ঝামেলা করছিল।
শেষমেশ হিল জোড়া হাতে নিয়েই হাঁটা ধরেছেন অবলীলায়। সব মিলিয়ে অসাধারণ। ২৬
বছর বয়সী হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট কাল উৎসবের উদ্বোধনী ছবি
ক্যাফে সোসাইটির সংবাদ সম্মেলনে এসেছেন এবং মাতিয়ে দিয়েছেন উৎসব।
টোয়াইলাইট সিরিজের ছবি দিয়ে বিশ্বজোড়া ঝড় তুলেছিলেন। নতুন একটা সম্পর্কের
গুজব আর উৎসবে দু-দুটো নতুন ছবি (ক্যাফে সোসাইটি ও পারসোনাল শপার)
মিলিয়ে এবার কান উৎসবেও তাই ক্রিস্টেনকে ঘিরে আলোচনার ঝড়। বেলার অপেক্ষায়:
সংবাদ সম্মেলন কক্ষের বাইরে পাক্কা ৪০ মিনিট অপেক্ষা। তারপর দেখা মিলল
টোয়াইলাইট কন্যার। দুনিয়ার সাংবাদিক তখন জড়ো হয়ে গেছেন পালে দো
ফেস্তিভালের সংবাদ সম্মেলন কক্ষের সামনে। হাত খানেক দূর দিয়ে হেঁটে চলে
গেলেন ক্রিস্টেন। সঙ্গে উডি অ্যালেন। কোনো প্রশ্ন করার সুযোগ মিলল না।
কাছ থেকে তাঁকে ক্যামেরায় পাওয়া গেল মোটামুটি। সংবাদ সম্মেলন কক্ষ কানায়
কানায় পূর্ণ ছিল কাল। কার আগে কে প্রশ্ন করবেন, তারই কঠিন প্রতিযোগিতা
যেন! বহু চেষ্টায়ও সুযোগ মিলল না। অগত্যা শুধু দেখে আর শুনে যাওয়া। সেটাই
বা মন্দ কী? সম্মেলনে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্রিস্টেন দিয়েছেন
কিছু চমকপ্রদ তথ্য। জানিয়েছেন, ছবির ১৯৩০-এর দশকের যুক্তরাষ্ট্রের এক নারী
সেক্রেটারির চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমতো অডিশনও দিতে হয়েছিল তাঁকে।
নির্মাতা হিসেবে উডি অ্যালেনের ওপর তাঁর আস্থার কথা জানিয়েছেন এভাবে, ‘আমি
মনে করি একজন পরিচালকের সবচেয়ে ভালো সম্পর্কটা হয় যখন তিনি একজন
অভিনেত্রীকে নতুনভাবে আবিষ্কার করেন। তাঁর এমন একটি দিক সেই নির্মাতা তুলে
আনেন, যেটা অভিনেত্রীর নিজেরই জানা ছিল না।’ জবাবে উডি অ্যালেনও প্রশংসায়
ভাসিয়েছেন ক্রিস্টেনকে। সাড়াজাগানো টোয়াইলাইট ছবিতে তাঁর নাম বেলা। এক
ভ্যাম্পায়ারের সঙ্গে বেলার প্রেম মাতিয়ে দিয়েছিল সারা দুনিয়া। আর পৃথিবী
চিনে নিয়েছিল ক্রিস্টেন স্টুয়ার্টের নাম। সেটা ২০০৮ সালের কথা।
দুনিয়া-মাতানো বেলা নামের সেই টিনএজ মেয়েটি আর নন তিনি। সামনাসামনি দেখায়
মনে হলো সেই কিশোরী বেলা এখন অনেক পরিণত। সেই পরিণত মানসিকতার দেখা
মিলেছে ক্যাফে সোসাইটি ছবিতে তাঁর অভিনয়েও। পারসোনাল শপার ছবিতে
ক্রিস্টেন অভিনয় করেছেন অতিপ্রাকৃত বা সুপারন্যাচারাল ক্ষমতার অধিকারী এক
মেয়ের চরিত্রে। সেখানে তিনি কেমন করেন সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও
কিছুটা সময়। এবারের উৎসব প্রেসিডেন্ট জর্জ মিলার। ম্যাড ম্যাকস ফিউরি রোড
ছবির এই নির্মাতার সঙ্গে এবার স্বর্ণপাম বিজয়ীর নাম ঠিক করার দায়িত্বে
আছেন অভিনেত্রী ক্রিস্টেন ডান্সট, অভিনেতা ডোনাল্ড সাউদারল্যান্ড ও
নির্মাতা লাজলো নেমেসের মতো ব্যক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের ঢল শেষ বিকেলে উৎসবের লালগালিচায় তারকাদের আগমনের পালা শুরু হওয়ার আগে আবারও হানা দিয়েছিল বৃষ্টি। কিন্তু বেরসিক বৃষ্টি লালগালিচায় বিশ্বতারকাদের জৌলুসের চ্ছটা ম্লান করতে পারেনি মোটেও। সারা দুনিয়ার সামনের সারির তারকাদের ঢল নামে উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী ছবির তারকারা তো ছিলেনই, সঙ্গে যোগ হয়েছেন জুলিয়ান মুর, ক্রিস্টেন ডান্সট, ভিক্টোরিয়া বেকহামের মতো শত তারকা।
উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের ঢল শেষ বিকেলে উৎসবের লালগালিচায় তারকাদের আগমনের পালা শুরু হওয়ার আগে আবারও হানা দিয়েছিল বৃষ্টি। কিন্তু বেরসিক বৃষ্টি লালগালিচায় বিশ্বতারকাদের জৌলুসের চ্ছটা ম্লান করতে পারেনি মোটেও। সারা দুনিয়ার সামনের সারির তারকাদের ঢল নামে উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী ছবির তারকারা তো ছিলেনই, সঙ্গে যোগ হয়েছেন জুলিয়ান মুর, ক্রিস্টেন ডান্সট, ভিক্টোরিয়া বেকহামের মতো শত তারকা।

No comments:
Post a Comment