![]() |
| সোনাক্ষী সিনহা |
বলিউডের
‘দাবাং’ কন্যা সোনাক্ষী সিনহার অনেক গুণ। অভিনয় তো করছেনই; পাশাপাশি নাচ,
পোশাকের নকশা, গান গাওয়া, ড্রামস বাজানো—এসব পরিচয়েও পরিচিত এই তারকা। এবার
চিত্রশিল্পী সোনাক্ষীরও দেখা মিলল। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে
নিজের আঁকা কিছু ছবি ভক্তদের জন্য পোস্ট করেন সোনাক্ষী, যেসব ছবি দিয়ে মহৎ
একটি কাজ করার উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের আঁকা এসব ছবি নিলামে বিক্রি করে
যে অর্থ পাওয়া যাবে, তা তিনি দান করে দেবেন স্তন ক্যানসারে আক্রান্ত
রোগীদের চিকিৎসার্থে। সোনাক্ষীর কাছের এক বন্ধু জানান, ছবি আঁকতে খুব
ভালোবাসেন এই অভিনেত্রী। লুটেরা ছবিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয়
করেছিলেন তিনি। দারুণ উপভোগ করেছিলেন সেই চরিত্রে অভিনয় করাকে। কারণ,
আঁকাআঁকির কাজটা বরাবরই তাঁর কাছে ভীষণ আনন্দের। আর সোনাক্ষীর এই আনন্দ
দ্বিগুণ হয়, যদি তাঁর আঁকা ছবি কোনো ভালো কাজে ব্যবহার করা যায়। টাইমস অব
ইন্ডিয়া।

No comments:
Post a Comment