![]() |
| তুরস্কের এক শরণার্থী শিশু। তার মতো অনেকেই গ্রিস অভিমুখে পাড়ি জমাচ্ছে। ছবি: এএফপি |
ইউরোপের
অন্যান্য দেশের মতো তুরস্কেও ভিসা ছাড়াই ভ্রমণের অনুমোদন দেওয়ার কথা ভাবা
হচ্ছে। তুরস্ক সেনজেন ভিসার আওতাভুক্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)
বিশেষ এক সূত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। ওই সূত্র বলছে, গ্রিসের
উদ্দেশে রওনা হওয়া অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে নিতে তুরস্ক রাজি হওয়ার পর
ইউরোপীয় কমিশন এই পদক্ষেপ নিল। তবে তুরস্ক সেনজেন ভিসা পাচ্ছে কি না, এ
ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। বিবিসির ইউরোপ-বিষয়ক সম্পাদক ক্যাটিয়া
অ্যাডলার বলেন, ইইউ আশঙ্কা করছে সেনজেন ভিসা না দিলে তুরস্ক
অভিবাসনপ্রত্যাশীদের ফেরত না-ও নিতে পারে। তুরস্ক ও উত্তর আফ্রিকা থেকে
অসংখ্য অভিবাসনপ্রত্যাশী ইউরোপে যাচ্ছে। এতে ইইউভুক্ত দেশগুলোতে রাজনৈতিক
সংকট দেখা গেছে। ইউরোপীয় কমিশন আগামীকাল বুধবার ইইউর নির্বাহী পরিষদে
তুরস্ককে সেনজেন এলাকার আওতায় আনার সুপারিশ করবে। তুরস্কের প্রধানমন্ত্রী
আহমেদ দাভুতোগলু বলেন, ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা পাওয়া তুরস্কের জন্য
খুব গুরুত্বপূর্ণ।

No comments:
Post a Comment