![]() |
| কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত শুক্রবার রাতে ছয়তলা একটি ভবন ধসে কমপক্ষে ২৩ জন মারা যায়। ওই ঘটনার চার দিন পর আজ দেড় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। ছবি: এএফপি |
কেনিয়ায়
ভবন ধসের চার দিন পর ধ্বংসাবশেষ থেকে দেড় বছরের এক কন্যাশিশুকে জীবিত
উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। গত
শুক্রবার রাতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ছয়তলা ওই ভবন ধসে কমপক্ষে ২৩ জন
মারা যায়। খবর এএফপির কেনিয়ার রেডক্রস জানিয়েছে, ‘সুখবর আছে। দুর্ঘটনাস্থল
থেকে ১৮ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কেনিয়াটা
ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।’ রেডক্রস জানায়, শিশুটি একটি বালতিতে
কম্বল জড়ানো অবস্থায় ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে
সে পানিশূন্যতায় ভুগছিল। প্রায় ৮০ ঘণ্টা সে ওই অবস্থায় ভবনের ভেতরে ছিল।
নাইরোবি পুলিশপ্রধান জাপেথ কুমে এটাকে ‘অলৌকিক ঘটনা’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, উদ্ধারকারীরা তাঁদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন।

No comments:
Post a Comment