![]() |
| জুলিয়ান অ্যাসাঞ্জ |
সাড়া
জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন সুইডেনের একটি আদালত। এর বিচারক বলেছেন,
লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অ্যাসাঞ্জের দীর্ঘ সময় ধরে অবস্থান করাটা
আটকাবস্থার মধ্যে পড়ে না। সুইডেনের একটি জেলা আদালত বলেন, যৌন নির্যাতনের
দায়ে জুলিয়ান অ্যাসাঞ্জকে সন্দেহ করার এখনো যথেষ্ট কারণ রয়েছে। তিনি বিচার
অথবা সাজা থেকে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা আছে। গত বছর অ্যাসাঞ্জের
আইনজীবীরা ধর্ষণ মামলায় তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের
জন্য সুইডিশ আদালতে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিলেন। ২০১০ সালে মার্কিন
সরকারের বহু গোপন নথি ফাঁস করে সাড়া জাগান জুলিয়ান অ্যাসাঞ্জ।

No comments:
Post a Comment