![]() |
| সন্তানের কাছে সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় তার মা l প্রথম আলো |
কেউ
বলেন, মাকে ভালোবাসতে আবার দিন লাগে? মা তো মা-ই। তবু বিশ্বব্যাপী পালিত
হয় মা দিবস। প্রতিবছরের মে মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশে মা দিবস পালিত
হয়। এর মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া, ভালোবাসা। দিনটি উপলক্ষে
নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে
এরই মধ্যে মাকে ভালোবাসা জানিয়েছেন বহু মানুষ। বিশ্বের অনেক দেশে কেক কেটে
মা দিবস উদ্যাপন করা হয়। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির
বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর
অর্থ হলো, তাঁকে দুই কলম লেখার সময় হয় না। আনা জার্ভিস মার্কিন
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার
বাসিন্দা ছিলেন। তাঁর মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন
অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা
মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের
মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস
প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে
রাষ্ট্রীয় স্বীকৃতি পায় পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি
পালন করা হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ
রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে। আর বাংলাদেশে মে মাসের
দ্বিতীয় রোববার। মা দিবস উপলক্ষে গতকাল এক বাণীতে বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাণীতে তিনি বলেন, ‘আজকের দিনে প্রত্যাশা, সকল মা যেন তাঁর সন্তানদের
যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।’ মা দিবসের অনুষ্ঠান: মা
দিবসে প্রতিবছরের মতো এবারও রত্নগর্ভা মা পুরস্কার দিচ্ছে আজাদ
প্রোডাক্টস। আজ বেলা ১১টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে
অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন
শারমিন চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি,
সম্মানিত অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। একই
দিনে ‘গরবিনী মা’ পুরস্কার দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। আজ
বেলা ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানটি হবে।

No comments:
Post a Comment