বিচারিক
আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন
হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আজ
রোববার এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে
মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম
প্রায় শেষ পর্যায়ে আছে। ১৯ মে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন
ধার্য করা আছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, এই
আদেশের ফলে মামলাটির কার্যক্রম চালিয়ে নিতে কোনো বাধা থাকল না। অবশ্য
তিনি এও বলেন, এই মামলার কার্যক্রম পরিচালনার জন্য আদালতের কোনো
নিষেধাজ্ঞা কখনো ছিল না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment